শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সংঘাতে সুদান থেকে পালাতে পারে ৮ লাখ মানুষ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে চলমান সংঘাতের ফলে ৮ লাখেরও বেশি মানুষ দেশটি থেকে পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

মঙ্গলবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে সামরিক বাহিনী ও আধা-সামরিক বাহিনীর মধ্যকার চলমান সংঘাতে দেশটির নাগরিক এবং শরণার্থীসহ ৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে- এমন আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা।

সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজউ বলেছেন, ‘সকল সংশ্লিষ্ট সরকার এবং অংশীদারদের সাথে পরামর্শ করে আমরা ৮ লাখ ১৫ হাজার লোকের একটি পরিসংখ্যানে পৌঁছেছি যারা সুদান থেকে সাতটি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে।’ দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ইতোমধ্যেই ৭৩ হাজার মানুষ সুদান ছেড়ে পালিয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ যে ৮ লাখ মানুষের সুদান ছেড়ে পালানোর আশঙ্কা করছে তার মধ্যে প্রায় ৫ লাখ ৮০ হাজার সুদানি নাগরিক। বাকিরা দেশটিতে শরণার্থী হিসেবে বসবাসরত।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ