শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরায়েশি নিহত হয়েছেন বলে দাবি করেছে তুরস্ক।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহত সন্দেহভাজন ওই আইএস প্রধানের নাম আবু হুসেইন আল-কুরায়শি। তার পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার রাতে এমআইটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

তিনি বলেন, আমরা কোনো বাছ-বিচার ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব।

অবশ্য আইএস এখনও পর্যন্ত তুরস্কের এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র সেসময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ