বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন লুলা ডি সিলভা

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। শপথ নেওয়ার পর ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’ ও পরিবেশ আর দরিদ্রদের জন্য লড়াই করবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

শপথ গ্রহণের আগে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্থানীয় সময় রোববার শপথ গ্রহণের পর তিনি বলেছেন, মন্দায় থাকা ব্রাজিলের অর্থনীতিকে চাঙ্গা করতে কাজ করবে সরকার। সেই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের ঘাটতি পূরণে চেষ্টা করা হবে।

লুলার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- ব্রাজিলের মানুষের জীবনমান উন্নয়ন, জাতিগত ও লৈঙ্গিক সমতা নিয়ে আসা এবং আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় নামিয়ে আনা।

লুলা বলেন, ব্রাজিলের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে নতুন করে গড়বো। লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা ও ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন।

এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন লুলা।

এদিকে লুলার হাতে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান এড়াতে গত শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট জইর বলসোনারো। তাই লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি জইর বলসোনারো।

সর্বশেষ পাওয়া সংবাদ