বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

উগান্ডায় আতশবাজি দেখতে গিয়ে ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর উপলক্ষে আতশবাজি দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। মৃতদের মধ্যে ১০ বছর বয়সী বালকও রয়েছে। জানা গেছে, একটি শপিংমলে আতশবাজি দেখতে ব্যাপক ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাপক হুড়াহুড়ির কারণে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায়। খরব আল-জাজিরার।

পুলিশ জানিয়েছে, ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে কাম্পালার ফ্রিডম সিটি মলে লোকজন ধাক্কাধাক্কি শুরু করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আতশবাজি দেখতে অসংখ্য মানুষ শপিংমলে প্রবেশ করছিল। একপর্যায়ে সেখানে তারা আটকা পড়েন। শ্বাসরোধেও অনেকের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যেুর খবর নিশ্চিত হওয়া গেছে।

কাম্পালাকে এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী একটি হাইওয়েতে থাকা মলে নববর্ষ উদযাপন করা হচ্ছিল।

উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান ও আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে বিশ্বের আটশ কোটি মানুষ জমকালো আয়োজনে বরণ করে নিয়েছে নতুন বছর, ২০২৩ সালকে। ঘড়ির কাঁটার সেকেন্ড ১২-তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। ফানুস আর আতশবাজিতে মেতে ওঠে সবাই।

প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র টোঙ্গা, সামোয়া ও কিরিবাসে নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম অনুষ্ঠান শুরু হয়। পৃথিবীর একেক প্রান্তে ঘড়ির কাঁটা ভিন্ন ভিন্ন সময়ে মধ্যরাত স্পর্শ করার মাধ্যমে শুরু হয় ২০২৩ সালে ১ জানুয়ারি। সে হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাস।

সর্বশেষ পাওয়া সংবাদ