শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন-ওআইসির (OIC) মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এশিয়া থেকে আরও নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান।

একইসঙ্গে বাংলাদেশ ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। ফিলিস্তিন ও নাইজেরিয়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।

মৌরিতানিয়ার নৌয়াকচটে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বাংলাদেশ অংশ নিয়েছে। ইসলামবিদ্বেষ ও সন্ত্রাসবাদের উর্ধ্বগামিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের মনোনীত শিপা হাফিজা ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পারমানেন্ট হিউম্যান রাইটস কমিশনের (আইপিএইচআরসি) কমিশনার নির্বাচিত হন। একইসঙ্গে ইরান ও তুরস্কের দুজন কমিশনারও নির্বাচিত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ