শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে দেশটির কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

ইউনাইটেড স্ট্যাট জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) এ তথ্য জানায়।

ইউএসজিএস জানিয়েছে, ভূ-গর্ভের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ভৌগলিক অবস্থানের জন্যই দেশটি ভূমিকম্প প্রবণ। দেশটি কয়েকশো দ্বীপ নিয়ে তৈরি প্যাসিফিক ও অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। ফলে প্রতিবছরই বহুবার কেঁপে উঠে দেশটি। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ