শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, মোজাম্বিক ও মালউইয়ে মৃত্যু বেড়ে ১১০

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালউইয়ে ঘূর্ণিঝড় ফ্রেডি প্রবলভাবে আঘাত হেনেছে। এখন পর্যন্ত দেশ দুটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জনে। প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি এবং উপড়ে গেছে গাছপালা। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ফ্রেডি কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকা অতিক্রম করে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে প্রথমবার আঘাত হানে ঘূর্ণিঝড় ফ্রেডি।

ঘূর্ণিঝড়ে মালাউই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে রাতারাতি মাটি ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৯৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও ১৩৪ জন আহত হয়েছেন। ঘূণিঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছেন ১৬ জন। মালাউইয়ের বাণিজ্যিক রাজধানী ব্ল্যান্টাইরেই মারা গেছেন ৮৫ জন।

সোমবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার চার্লস কালেম্বা বলেন, আমরা আশঙ্কা করছি এই সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেশী দেশ মোজাম্বিকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আহত হয়েছেন আরও ১৪ জন।

জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা জানিয়েছে, ফ্রেডি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়া থেকে উৎপত্তি হয়। এটি রেকর্ডে সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় বলে মনে করা হয়। সমগ্র দক্ষিণ ভারত মহাসাগর অতিক্রম করে এই ঝড়। গত ২৪ ফেব্রুয়ারি মোজাম্বিকে পৌঁছানোর আগে, ২১ ফেব্রুয়ারি থেকে মাদাগাস্কারে তাণ্ডব চালায় এই ঝড়।

সমগ্র দক্ষিণ ভারত মহাসাগর অতিক্রমকারী সর্বশেষ ঘূর্ণিঝড় ছিল ২০০০ সালে, লিওন-এলাইন এবং হুদাহ।

জাতিসংঘ বলছে, ঝড়ে ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাব মালাউইয়ে আরও দুর্দশা ডেকে এনেছে। দেশটি তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরার প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে। গত বছর থেকে ১ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে কলেরায়।

প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা ‘দক্ষিণাঞ্চলের এই রাজ্যকে দুর্যোগের রাজ্য’ ঘোষণা করেছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় ফ্রেডি দক্ষিণ ভারত মহাসাগরে প্রায় ৩৪ দিন ধরে ঘোরাফেরা করেছে। এর আগে ঝড়ের রেকর্ড পরিমাণ স্থায়ীত্ব ছিল ১৯৯৪ সালে। সূত্র: আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই