শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

মাদাগাস্কারে নৌকাডুবে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মাদাগাস্কারে নৌকাডুবে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মাদাগাস্কারের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মাদাগাস্কার থেকে ফরাসি দ্বীপ মায়োতে ​​যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় ৪৭ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩ জনকে জীবিত এবং ২২ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দুজন এখনও নিখোঁজ।

মায়োত হচ্ছে মাদাগাস্কার এবং মোজাম্বিকের উপকূলের মধ্যে অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ।

উল্লেখ্য, গত কয়েক দিনে বিভিন্ন দেশে নৌকাডুবির ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইতালিতে ৭৩ জন, তিউনিশিয়ায় ১৪ এবং তুরস্কে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ