শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৩০ জন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেখান থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। খারাপ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়।

তাছাড়া অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা ওই নৌকাটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।

কয়েকদিন আগে সমুদ্র থেকে উদ্ধার করে এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ইতালির উপকূলে নিয়ে আসা হয়। এর আগে দেশটির কোস্টগার্ড তিনটি নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কারণ ওই নৌকাগুলো উত্তল সমুদ্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ