শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের জারি করা এক আদেশে বলা হয়েছে, সরকারি অফিস সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিচ্ছে দেশটি।

রমজানে শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

শুধু কর্মঘণ্টা নয়, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানোসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত। দেশটির অনেক ব্যবসায়ী কয়েক হাজার পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি) তথ্যমতে, আগামী ২২ মার্চ মধ্যপ্রাচ্যের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে। যদিও চাঁদ দেখার ওপর সব কিছু নির্ভর করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ