শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই
আন্তর্জাতিক

জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির উত্তরাঞ্চলের শহর হামবুর্গে গির্জায় বন্দুক হামলায় অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, যিহোবার সাক্ষী মিটিং হলে এ হামলার ঘটনা ঘটে। শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কের পাশের গির্জায় বন্দুক হামলার এ ঘটনায় আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। তবে কতজন হামলা চালিয়েছে সেটি এখনো অস্পষ্ট।
কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেটিও প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, তারা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছে এবং ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল। তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।

পুলিশ মুখপাত্র হোলগার ভেহরেন বলেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ভবনটিতে গুলি চালানো হয়েছে এমন খবরে ঘটনাস্থলে যায় তারা। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের দেখতে পান পুলিশ সদস্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার কারণ এখনো স্পষ্ট হওয়া যায়নি।

ওই এলাকায় পুলিশী অভিযান চলছে। সেকারণে স্থানীয় লোকজনকে বাড়ির বাইরে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হামবুর্গের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোট টুইটারে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী ও বিপুল সংখ্যক কর্মকর্তা মোতায়েন করা হয়েছে ।

গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে স্থানীয়দের।

যিহোবার সাক্ষীরা খ্রিস্টান ধর্মভিত্তিক একটি আন্দোলনের সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯ শতকের শেষ দিকে চার্লস টেজ রাসেলের নেতৃত্বে এই সম্প্রদায়টি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের সদর দপ্তর নিউইয়র্কে। সূত্র: বিবিসি

এই সম্পর্কিত আরো

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে: আইনমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে ৪ রেটিং বাড়ল বাংলাদেশের

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই