শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান বলেন, মনে করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য।

দেশটির কিভু প্রদেশের বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মুখন্দি গ্রামকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এই এলাকাটিতে বিদ্রোহী কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের পর সেখানে সামরিক শাসন রয়েছে।

প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন নারী, শিশুসহ ৪৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে। তাছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ