বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

এশিয়া-ইউরোপের জন্য তেলের দাম বাড়ালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সরকার এশিয়া ও ইউরোপের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে । দেশটির জ্বালানি কোম্পানি আরামকো জানিয়েছে, এপ্রিলের জন্য এই মূল্য কার্যকর হবে। চাহিদা বাড়ায় সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে। খবর রাশিয়া টুডের।

এ বিষয়ে আরামকো জানিয়েছে, আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ২ দশমিক ৫০ ডলার বাড়ানো হবে, যা মার্চের স্তরের থেকে ৫০ সেন্ট বেশি। তাছাড়া আরব হেবির ক্ষেত্রে দাম একই স্তরে নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসে তেলের দাম বাড়ালো বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ সৌদি। এশিয়া হচ্ছে, তাদের অন্যতম বড় বাজার। এই মহাদেশে আরামকো ৬০ শতাংশ তেল বিক্রি করে, যার অধিকাংশই দীর্ঘমেয়াদি চুক্তিরভিত্তিতে। মূলত প্রত্যেক মাসেই তারা তেলের দাম পর্যালোচনা করে।

ইউরোপ ও ভূমধ্য অঞ্চলের জন্যও তেলের দাম বাড়িয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত থাকবে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের গত সপ্তাহে বলেন, চীনের কাছ থেকে চাহিদা খুবই শক্তিশালী। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রেও ব্যাপক চাহিদা বেড়েছে বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ