বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনা: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫৭ জনের প্রাণহানি হয়েছে। এরপরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এমন পরিস্থিতিতে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। খবর বিবিসির।

এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ভিন্ন দিকের দুইটি ট্রেন একই লাইনে চলতে পারে না। এটা কেউ লক্ষ্যও করেনি।

এদিকে দুর্ঘটনার পর থেকেই দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। রোববারও (৫ মার্চ) রাজধানী এথেন্সে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়।

মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

৩৫০ যাত্রী নিয়ে একটি ট্রেনের মঙ্গলবার মধ্যরাতের ঠিক আগে একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এর আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এ দুর্ঘটনার জন্য ‘মানুষের ত্রুটিকে’ দায়ী করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ