বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নরসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। গভর্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে শহরটির মেয়র জেনিস দেগামো বলেন, ‘গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য নয়।’

গত বছরের স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ৫৬ বছর বয়সী দেগামোর ওপর সর্বশেষ হামলার ঘটনা ঘটলো এটি।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস রাজনৈতিক মিত্র দেগামোর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে সঠিক বিজয়ী ঘোষণা করেন। এর আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ