বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগুনে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানীতে রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি তেলের ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ জনের মৃত্যু ও ৫০ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানান, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। আগুনের আতঙ্কে হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি অবস্থানে থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।
জাকার্তার দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা জানায়, শুক্রবারের আগুনে কমপক্ষে ১৭ জন নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছে।

বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপি’কে বলেন, আগুন ছড়িয়ে পড়ার পর নিহত ও আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়।

সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, সেখানে কয়েকঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, ‘আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

গুনাওয়ান বলেন, দমকলকর্মীরা সেখানের আগুন নিয়ন্ত্রণে আনার পর তা ‘ঠান্ডা করার চেষ্টা করছে।’ স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

সেনাপ্রধান জানান, তারা এর কারণ অনুসন্ধান করে দেখছেন। কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পার্টিমিনা আগুন নিয়ন্ত্রণে আনার এবং আশপাশের কর্মী ও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ওপর বেশি জোর দেয়। খবর এএফপি’র।

আরও পড়ুন:

ক্যানসার আক্রান্ত জো বাইডেন

সর্বশেষ পাওয়া সংবাদ