বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ক্যানসার আক্রান্ত জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার ত্বকে ক্যানসার শনাক্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ মার্চ) এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর।

এরই মধ্যে ক্যানসার আক্রান্ত টিস্যুগুলো সরিয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের এই চিকিৎসক।

এ বিষয়ে কেভিন জানান, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই।

চিকিৎসক জানিয়েছেন, যদিও ক্ষত সেরে গেছে, তবু মার্কিন প্রেসিডেন্ট তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত সতর্কতা অব্যাহত রাখবেন। সূত্র- রয়টার্স।

বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। গত মাসে শারীরিক পরীক্ষার চিকিৎসকরা তাকে সুস্থ এবং ‘দায়িত্বপালনের উপযুক্ত’ ঘোষণা করেছিলেন। তারা সে সময় বলেছিলেন, প্রেসিডেন্টের বুক থেকে একটি ছোট ক্ষত সরিয়ে বায়োপসির জন্য পাঠানো হয়েছে।

ও’কনর চিঠিতে বলেছেন, বাইডেনের ত্বকের ক্ষত ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাসাইজের আশঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালে। এতে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন বাইডেন। এ কারণে তার স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড গড়েছেন। এই বয়সে তিনি আবারও দলীয় প্রার্থী হওয়া ঠিক হবে কি-না এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই বিতর্ক রয়েছে।

গত ফেব্রুয়ারিতে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসকদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা কাটান বাইডেন। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে, অর্থাৎ গত তিন বছরে এটি তার দ্বিতীয় দীর্ঘ মেডিক্যাল সেশন ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ