বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
আন্তর্জাতিক

পর্যটকদের জন্য কাজের সুযোগ কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটকদের জন্য কাজের অনুমতির সময় আরও বাড়ালো কানাডা। ট্রুডো প্রশাসন আরও দুই বছরের জন্য এই সময় বাড়িয়েছে অর্থাৎ পর্যটক ভিসায় যারা দেশটিতে অবস্থান করছে তারা সেখানে কাজ করতে পারবে। খবর ইকোনমিক টাইমসের।

পর্যটক ভিসায় গত ১২ মাস ধরে যাদের কাজের অনুমতি ছিল তারাও ফের আবেদন করতে পারবে।

২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসী, শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো পর্যটক ভিসাধারীদের কানাডায় থেকেই কাজের আবেদন করার একটি অস্থায়ী নীতি গ্রহণ করেন। দুই বছর পার হওয়ার পর নতুন করে আবারও ওই নীতির মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে দেশটি।

মঙ্গলবার (২৮ ফেব্রয়ারি) কানাডার সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নতুন মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, সরকারের এই অস্থায়ী নীতির কারণে চাকরিদাতাদের কাছে পর্যটকরা বিকল্প হয়ে উঠেছে। কারণ অর্থনীতির এই গুরুত্বপূর্ণ সময়ে কোম্পানিগুলোতে ব্যাপক কর্মী ঘাটতি রয়েছে।

জানুয়ারি পর্যন্ত কানাডার বেকারত্বের হার ছিল পাঁচ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরের পর কানাডায় তিন লাখ ২৬ হাজার কর্মসংস্থান তৈরি হয়। এতে দেশটিতে প্রথমবারের মতো কর্মরত কর্মীর সংখ্যা দাঁড়ায় দুই কোটির বেশি।

এই নীতির অধীনে আবেদন করতে যে নিয়ম মানতে হবে:

১. যেদিন আবেদন করবেন সেদিন বৈধ পর্যটক স্ট্যাটাস থাকতে হবে।

২. কাজের বৈধ অফার থাকতে হবে যেটিতে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের অনুমোদন অথবা এলএমআইএ-মুক্ত কাজের অফার থাকতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ