বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ভো ভ্যান থুওং

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন ভো ভ্যান থুওং। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বে রদবদলের পর তিনি দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যরা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এর আগে বুধবার (১ মার্চ) ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুওংকে তাদের একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।

প্রেসিডেন্টের পদটি ভিয়েতনামের শীর্ষ চারটি রাজনৈতিক পদের একটি। কিন্তু পদটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় মিডিয়া ভিয়েতনাম নিউজ জানিয়েছে, জাতীয় পরিষদে উপস্থিত ৪৮৮ জনের মধ্যে ৪৮৭ জন থুওং এর পক্ষে ভোট দিয়েছেন।

থুওং এমন এক সময়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট হন যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে দুর্নীতি ও অন্তর্দ্বন্দ্বের বিরুদ্ধে একটি দমন অভিযানের ফলে বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

গত জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুককে হঠাৎ করে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি তার নিয়ন্ত্রণাধীন অফিসারদের সঙ্গে ‘অপরাধ ও অবিচার’ করেছেন বলে অভিযোগ করা হয়েছিল। সেই সময় ফুকের অপসারণকে দেশের দুর্নীতি বিরোধী ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ