মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আজ 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ চকের বড় উত্থানে লেনদেন শেষ
আন্তর্জাতিক

ক্যাসিনোতে আগুন, কম্বোডিয়ায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় একটি হোটেল-ক্যাসিনোতে আগুন লেগে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হোটেল-ক্যাসিনোটি থাইল্যান্ডের সীমান্ত লাগোয়া।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে সীমান্ত শহর পোয়েপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেল-ক্যাসিনোতে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ জানিয়েছে, এ সময় ৪০০ মানুষ ছিলেন ওই হোটেল ভবনটিতে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, থাইল্যান্ডের অনেক নাগরিকও রয়েছেন ওই হোটেলে।

আগুন লাগার কারণ জানতে এখনও কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে, থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পোয়েপেট হচ্ছে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য জনপ্রিয় শহরও। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে অধিকাংশ জুয়া খেলা অবৈধ। সূত্র: বিবিসি

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উজবেকিস্তানের কাছে বড় হারে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

নেপালে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

আজ 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

চকের বড় উত্থানে লেনদেন শেষ