রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক
আন্তর্জাতিক

ভূমিকম্পের ৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৫ নারী ও শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ৯ দিন পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে তিন নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাসে ৪২ বছর বয়সি মেলিকে ইমামোগ্লু ও ৭৪ বছর বয়সি জেমিল কেকেজকে উদ্ধার করা হয়। অপর তুর্কি শহর আন্তাকিয়াতে উদ্ধার করা হয়েছে এক মা ও তার দুই সন্তানকে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। তুরস্কে এই শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগটির ১০ম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার জীবিতদের উদ্ধার করা হলেও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করাতে মনোযোগী।

সিরিয়া ও তুরস্কে লাখো মানুষ অস্থায়ী তাঁবুতে জীবনযাপন করছেন এবং তাদের মানবিক ত্রাণ সহযোগিতা প্রয়োজন।

দারিকার মেয়র মুজাফের বিয়িকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেমিল কেকেজকে উদ্ধারের পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যখন উদ্ধারকর্মীরা ৪২ বছর বয়সী ইমামোগ্লুর সন্ধান পান তখন তারা তাকে বলেছেন তিনি দারুণ।

দশম দিনে এসে জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে। দুই দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি।

তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও আঘাত হানে ওই ভূকম্পন। এর মধ্যে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।

আরও পড়ুন;

তাজিকিস্তানে বরফধসে ১০ জন নিহত

এবার ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এই সম্পর্কিত আরো

এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক