রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় ৪০ হাজার বাসিন্দা এ কম্পন টের পান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ‘ভীতিকর’ এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমুরতে। এটি মাটির প্রায় ৭৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়।

এ ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছে জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনির মাধ্যমে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে।

সংবাদমাধ্যম নিউজটক জেইডবি-এর সাংবাদিক অ্যারন ডেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে।

এদিকে নিউজিল্যান্ডের ওপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর একদিন পরই আবার ভূমিকম্পে কেঁপে ওঠল দেশটি।

এই সম্পর্কিত আরো

এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক