রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
শিরোনাম
এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক
আন্তর্জাতিক

ভালোবাসা দিবসে সমকামী বিয়ের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসা দিবসে মেক্সিকোতে যেন বিয়ের হিড়িক পড়েছে। মঙ্গলবার দিবসটিকে সামনে রেখে শত শত যুগলের বিয়ে হয়েছে। দেশটিতে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া সর্বশেষ রাজ্য মেক্সিকোতে এই গণবিয়ের আয়োজন করা হয়।

শত শত তরুণ-তরুণী এই বিয়ের আয়োজনে অংশ নেন। গণবিয়ের এই আনন্দে অংশ নিয়ে বেশ খুশি ২৪ বছর বয়সী সমকামী তরুণী সারাই ভারগাস। তিনি বলেন, আমাদের কাছে ১৪ ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, এই দিনে আমাদের দেখা হয়েছিল। ২৭ বছর বয়সী ইয়াজমিন অ্যাকোস্টাকে বিয়ে করেছেন ভারগাস।

তিনি বলেন, আমরা খুব খুশি যে মাত্র তিন মাস আগেই মেক্সিকো রাজ্যে সমকামী বিয়েতে অনুমোদন দেওয়া হয়েছে। সে কারণেই আমরা চলতি বছর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

প্রায় এক হাজার যুগল এই বিশাল আয়োজনে অংশ নিয়েছেন। এর মধ্যে ৩৫টি যুগল ছিল সমকামী। স্থানীয় পৌরসভার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এই আয়োজনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের সাজসজ্জার ব্যবস্থা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজধানী মেক্সিকো সিটির উপকণ্ঠে অবস্থিত মেক্সিকো রাজ্যে গত অক্টোবরে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হয়। দেশটির ৩২ রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল রাজ্য এটি। সূত্র: এএফপি, নিউ এইজ।

এই সম্পর্কিত আরো

এপ্রিলের শেষে জাতীয় গ্রিডে আরও ১,৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: বিপিডিবি

হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মেঘনা ব্যাংক ও তিতাসের মধ্যে চুক্তি স্বাক্ষর

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন হজযাত্রী

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক