বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলায় তিনজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ছাড়া হামলা চালানোর কয়েক ঘণ্টা পরে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

ইউনিভার্সিটি পুলিশ কর্মকর্তা ক্রিস রোজম্যান সাংবাদিকদের জানান, দুটি জায়গায় গুলি চালানো হয়েছে। এরমধ্যে একটি হলো একাডেমিক ভবন বার্কি হল ও অপরটি হলো অ্যাথলেটিক ভবন আইএম ইস্ট। রাত ৮টার কিছু পরে ওই হামলা শুরু হয়। পরে খবর পেয়ে উভয় স্থান থেকেই হতাহতদের উদ্ধার করে পুলিশ।

রোজম্যান বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীদের কাছে কোনো তথ্য নেই। সোমবারের এই রক্তপাতের আগে ক্যাম্পাসে হামলার কোনো হুমকির বিষয়ে জানত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এমএসইউ উচ্চশিক্ষার অন্যতম পাবলিক প্রতিষ্ঠান, এটির ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে। সোমবার রাতে ইউনিভার্সিটি পুলিশ জানায়, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ক্লাস ও ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ রাখা হবে। সূত্র : রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ