বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের এক সপ্তাহ পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপ থেকে জীবিত আরো দুইজনকে উদ্ধার করেছে। ভয়াবহ এ ভূমিকম্পে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি হতে চলেছে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। খবর এএফপি’র।

গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে প্রায় আটদিন ধরে আটকা থাকার পর সর্বশেষ অলৌকিকভাবে এক বালক ও ৬২ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু পরিবেশিত খবরে বলা হয়, তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় হতাই প্রদেশে মুস্তাফা নামের সাত বছর বয়সের এক বালককে উদ্ধার করা হয়। এদিকে হতাইয়ের নুরদেগি থেকে নাফিজ ইলমাজ নামের এক বয়স্ক নারীকে উদ্ধার করা হয়। রোববার রাতে উদ্ধার হওয়ার আগে এ দুইজনই ১৬৩ ঘণ্টা আটকা পড়া অবস্থায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ সংস্থা জানায়, দেশটির বিভিন্ন সংস্থার ৩২ হাজারেরও বেশি মানুষ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টায় কাজ করছে। এর পাশাপাশি ৮,২৯৪ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এসব কাজে সহযোগিতা করছে।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী এ শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে মোট ১২,১৪১টি ভবন ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, গত সোমবারের ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তুরস্কে ২৯,৬০৫ এবং সিরিয়ায় ৩,৫৮১ জন প্রাণ হারিয়েছে। ফলে এ পর্যন্ত দুই দেশ মিলে মোট ৩৩,১৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা জারি

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের উদ্ধার পর্ব শেষ হতে চলেছে

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ১

সর্বশেষ পাওয়া সংবাদ