বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় একজন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এ তথ্য।

সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ বলছে, তারা একজন সন্দেহভাজনকে ধরতে অভিযান চালাচ্ছে।

আগামী ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে জানিয়েছেন, হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। সোমবার এই হামলার কথা জানা গেলো অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়। ১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। সূত্র: সিএনএন, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ