বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম রাজ্য। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ১২০ কিলোমিটার দূরের শহর ইউকোসাম। শহরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় পুরো সিকিমই কেঁপে ওঠে এতে।

সিকিমের ইউকোসাম শহরটি পর্যটকদের কাছে প্রিয় শহর। অনেকেই এখানে বেড়াতে যান। এটা সিকিমের ঐতিহাসিক শহর। ১৬৪২ সালে সিকিমের রাজাদের রাজধানী ছিল এই শহর। তবে যেহেতু ভূমিকম্প খুব তীব্র ছিল না, তাই ক্ষয়ক্ষতি বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে।

এরআগে গতকাল রোববার আসামে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার। উত্তরপূর্বের দুটি রাজ্যে পরপর দুই দিন ভূমিকম্প হওয়ায় প্রশাসন সতর্ক হয়েছে।

কয়েকদিন আগেই বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তুরস্ক ও সিরিয়ায়। বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ ভূমিকম্পের ফলে। সেখানে উদ্ধারকাজ এখনও চলছে। ৫০ হাজার মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সূত্র-ডয়চে ভেলে।

আরও পড়ুন:

তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ২ বোন যেভাবে উদ্ধার হলো

ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে বজ্রপাত!

গ্রীনকার্ডের নকশা বদলালো যুক্তরাষ্ট্র

সর্বশেষ পাওয়া সংবাদ