বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

গ্রীনকার্ডের নকশা বদলালো যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের কাছে সোনার হরিণ নামে খ্যাত পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীনকার্ড) এর নকশা বদলানো হয়েছে। একই সাথে নকশা বদলানো হয়েছে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট। গত ৩০ জানুয়ারি থেকে ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নতুন ডিজাইনের গ্রীনকার্ড সরবরাহ করতে শুরু করেছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

নতুন এই পারমানেন্ট রেসিডেন্ট কার্ড (গ্রীনকার্ড) ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ওয়ার্ক পারমিট) কারিগরি দিক দিয়ে অনেক অগ্রসর। বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। দেখতেও আগের গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের চেয়ে ভিন্ন।

ইউএসসিআইএস পরিচালক এম যাদৌ বলেছেন, ডকুমেন্টস ট্যাম্পারিং রোধে নতুন কার্ড খুবই কার্যকর। পুরাতন কার্ড এক্সপায়ার্ড না হওয়া পর্যন্ত বহাল থাকবে। তবে এজেন্সীর স্টকে থাকা পূরনো কার্ডগুলো শেষ করতে কিছু গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিট পুরনো কার্ডেই ইস্যু হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ