বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি অনুভূত হয়। এটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া বড় ক্ষতির ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পে ৪ জন নিহত হন। একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়ে প্রাণহানির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

এর আগে ২০২২ সালের ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩৩১ জন নিহত হয়। ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও সুনামির ঘটনায় নিহত হয় ৪ হাজার ৩৪০ জন। সূত্র: দ্যা স্টার

সর্বশেষ পাওয়া সংবাদ