বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

সিরিয়াকে সহায়তা করলেও আসাদকে নয় : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বলেছে, তারা সিরিয়ায় ভূমিকম্পে ত্রাণ সরবরাহের জন্য অংশীদারদের সাথে কাজ করলেও দামেস্ক সরকারের সাথে কাজ করার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র আরো বলেছে, তারা ন্যাটো মিত্রের কাছে দুটি উদ্ধার দল পাঠানোর পর তুরস্ককে আরো সহায়তা পাঠানোর আশা করছে। তারা রোববারের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের বলেন, ‘সিরিয়াতেই মার্কিন অর্থায়নে পরিচালিত আমাদের অংশীদার রয়েছে। আর তারা সেখানে জীবন রক্ষাকারী সহায়তার সমন্বয় করছে।’

তিনি বলেন, ‘আমরা সিরিয়ার মানুষকে এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারে সাহায্য করার জন্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে আমরা সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রধান মানবিক দাতা ছিলাম।’

‘আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে, এই তহবিল গুলো অবশ্যই যেন সিরিয়ার জনগেণের কাছে যায়, শাসকের কাছে নয়। সিরিয়ার শাসকের ব্যাপারে আমাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।’

সিরিয়া ও তুরস্কের কর্মকর্তা ও চিকিৎসকরা জানান, রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার অনেক শক্তিশালী ভূমিকম্পে দুই দেশে ৭,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

আরও পড়ুন:

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পাকিস্তানি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ৭ হাজার ৮০০ জনের মৃত্যু

পাকিস্তানে বাস-কার সংঘর্ষে ৩০ জন নিহত

সর্বশেষ পাওয়া সংবাদ