বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-কার সংঘর্ষে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাস ও কারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল, অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।

দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিহতদের প্রতি শোক জানিয়েছেন। গিলগিত-বালতিস্তানের কাছে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। আহতদের সবধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি।

গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও দুঃখপ্রকাশ করেছেন এ হতাহতের ঘটনায়। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। সূত্র: জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ