বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জন্ম নিলো ফুটফুটে শিশু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক ফুটফুটে নবজাতককে। সিরিয়ার আলেপ্পো শহরে ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন শিশুটির মা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার ফেসবুক পেজে নবজাতকটি উদ্ধারের ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, এক উদ্ধারকারী শিশুটিকে হাতে নিয়ে দৌড়াচ্ছেন। নবজাতকটিকে ঢাকতে অপর এক উদ্ধারকারী একটি চাদর ছুড়ে দেন। তবে শিশুটি বেঁচে রয়েছে কি না তা জানা যায়নি।

জানা গেছে, সিরিয়ার আলেপ্পো অঞ্চলের জিনদায়ার্স শহরে একটি ধ্বংসস্তূপে জন্ম নিয়েছে শিশুটি। কিন্তু তার মাসহ পরিবারের আর কেউ বেঁচে নেই।

এছাড়া, সিরিয়ার সরমাদা এলাকায় ধ্বংসস্তূপ থেকে আরেকটি শিশুকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে তাকে।

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হেনেছে ওই অঞ্চলে।

ভূমিকম্পে দুই দেশে নিহতের সংখ্যা এরই মধ্যে প্রায় পাঁচ হাজার ছাড়িয়েছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।


সর্বশেষ পাওয়া সংবাদ