বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প : উদ্ধারকর্মী-ত্রাণ সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে জরুরি উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান। এসব সহায়তা খুব শিগগির দেশটিতে পৌঁছাবে বলে টুইটারে জানিয়েছে তুরস্কের পাকিস্তান দূতাবাস। খবর সিএনএনের।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের দুটি সি-১৩০ প্লেন তুরস্কে যাওয়ার জন্য প্রস্তুত। একটিতে ত্রাণ সামগ্রী এবং অন্যটিতে উদ্ধার ও অনুসন্ধানের জন্য ৩৬ জন কর্মী থাকবেন। তারা আজ রাতে বা আগামীকাল সকালেই রওয়ানা হতে পারেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, চিকিৎসক, প্যারামেডিক ও উদ্ধারকর্মীদের সমন্বয়ে একটি দল উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টায় সহায়তার জন্য তুরস্কে পাঠানো হচ্ছে। এছাড়া শিগগির ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে আরেকটি প্লেন রওয়ানা হবে।

শুধু পাকিস্তানই নয়, এ পর্যন্ত প্রায় অর্ধশত দেশ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তুরস্ক-সিরিয়ায় যেকোনো ধরনের সহায়তার জন্য তারা প্রস্তুত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেন, তুরস্ক ও সিরিয়ায় আজকের ধ্বংসাত্মক ভূমিকম্পের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

ইউরোপীয় কমিশনার জেনেজ লেনারসিক টুইটারে বলেছেন, নেদারল্যান্ডস এবং রোমানিয়ার উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে রওয়ানা দিয়েছে। ইইউ’র ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার তাদের তদারকি করছে।

ভুক্তভোগী তুরস্ক ও সিরিয়াকে প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুটি দেশই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ তুরস্ক ও সিরিয়াকে জরুরি সহায়তা দিতে প্রস্তুত।

সোমবার শক্তিশালী ভূমিকম্পের পর ৭৬ জন অনুসন্ধান ও উদ্ধার বিশেষজ্ঞকে তুরস্কে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এ তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ায় যুক্তরাজ্যের অর্থসহায়তাপ্রাপ্ত সংস্থা হোয়াইট হেলমেট সিরিয়ায় উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটিকে সহায়তার প্রস্তাব দিয়েছে আজারবাইজান, ইসরায়েল, জার্মানির মতো দেশগুলোও।

সর্বশেষ পাওয়া সংবাদ