শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী ভারত-পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-বাবার পর প্রাণ গেল মেয়ের আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি যশোরে  আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ মাসুদ ও লাবনী আটক
advertisement
আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ৫৬

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের জনসংখ্যা ২৪ কোটির বেশি। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বার্ষিক মৌসুমী বৃষ্টির সময়ে রাজ্যটিতে প্রায়ই ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়। লখনৌ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রিলিফ কমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ‘অস্বাভাবিক ভারি বৃষ্টি’ হওয়ার সময় সর্বশেষ প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর আরও শক্তিশালী হয়ে ওই অঞ্চলে বৃষ্টিপাত বাড়িয়ে দেয়।’ এতে সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা এর সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনশীল ধরণকে সম্পর্কিত বলে মনে করেন।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত রাজ্যটিতে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে মৌসুমের গড় বৃষ্টিপাত ছিল ৭ দশমিক ৬ মিলিমিটার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ