মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

তিনি বলেন,  'আমি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং তাদের ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ভারতের যুবপ্রজন্মের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া আমাদের সকলের রাজনৈতিক ও সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রীজির দূরদর্শী নেতৃত্বে জাতির সেবা করার যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি প্রধানমন্ত্রীজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

ধর্মেন্দ্র প্রধান আরো বলেন, ৩ মে ২০২৬ অনুষ্ঠিত NEET-UG পরীক্ষায় যে অনিয়ম সামনে আসে, তা অত্যন্ত দুঃখজনক। ভারত সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেয় এবং পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করে। একই সঙ্গে আগামী বছর থেকে এই পরীক্ষা সিবিটি (Computer-Based Test) পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

তিনি উল্লেখ করেন, প্রথম দিন থেকেই তিনিএই ঘটনার দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই পরিস্থিতি থেকে কখনও নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তাঁর সংকল্প ছিল, কোনও মেধাবী শিক্ষার্থীর সম্ভাবনা যেন পরীক্ষা মাফিয়ার কারণে নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থীর সঙ্গে যেন অন্যায় না হয়।

তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।

শনিবার (২৫ জুলাই) সকালে সিজেপি সাফ জানিয়ে দিয়েছিল যে, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে রাজি না হলে কোনও আলোচনাই হতে পারে না।

এর আগে লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, শিক্ষার্থীদের ‘তিনটি দাবি রয়েছে, যেগুলোতে কোনও আপস করা চলবে না’। শিক্ষার্থী নেতাদের নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গান্ধী বলেন, ‘প্রথম দাবিটি হলো—এই শিক্ষামন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং দায়িত্বহীন, তাকে বরখাস্ত করতেই হবে।’

কংগ্রেস নেতা দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে অন্য কোনও মন্ত্রণালয়ে সরিয়ে নেয়ার বিষয়ে ‘আলোচনা চলছে’। তিনি বলেন, ‘ভারতের শিক্ষার্থীদের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারও কাছেই এটি গ্রহণযোগ্য নয়।’ এ সময় ধর্মেন্দ্র প্রধানকে ‘দুনীতির প্রতীক’ এবং শিক্ষার্থীদের ভবিষ্যত ‘বিনাশকারী’ আখ্যা দেন রাহুল। সূত্র-এনডিটিভি।

 

সর্বশেষ পাওয়া সংবাদ