শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
আন্তর্জাতিক

সমঝোতায় না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান সমঝোতার পথে না এলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা আরও জোরদার করা হবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন  ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হবে। এরপর সেতুগুলোতেও  হামলা চালানো হবে।’

তিনি আরও বলেন, ‘তারা আলোচনার টেবিলে এসে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র এবং সব সেতু ধ্বংস করে দেব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে হামলা চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে।

দুই পক্ষের মধ্যে গত ১৭ জুন কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে।

যুক্তরাষ্ট্রের হামলা কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানের ওপর হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তিনি তা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ’

 

সর্বশেষ পাওয়া সংবাদ