রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বি-ফাইভ-টু বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয়। এটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

দুর্ঘটনার পরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, নিহত ৮ আরোহীর মধ্যে বিমানটির ক্রু, সামরিক এবং বেসামরিক কর্মকর্তা রয়েছে।

১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-ফাইভ-টু বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল এই বোমারু বিমান ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েক-শ সাধারণ বোমা বা ৩২টি পারমাণবিক অস্ত্রসংবলিত ক্রুজ মিসাইল রাখা যায়।

বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বি-৫২ বোমারু বিমানটি ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচির একটি পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিচ্ছিল। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে এডওয়ার্ডস ঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। দুর্ঘটনার পর ঘাঁটির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং আগত সব বিমানকে বিকল্প রুটে ডাইভার্ট করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

পৃথক এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ তাদের দুই কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের পাশাপাশি মার্কিন আইনপ্রণেতারা এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ