রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু ভারত থেকে কারাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, বাঁচবে বৈদেশিক মুদ্রা, কমবে আমদানিনির্ভরতা স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে স্ত্রী নিহত,স্বামী আহত ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ - সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা কতখানি?
advertisement
আন্তর্জাতিক

অত্যন্ত শক্তিশালী এল নিনোর সম্ভাবনা বাড়ছে : ইইউ পর্যবেক্ষণ সংস্থা

ইউরোপের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে অত্যন্ত শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বুধবার (১০ জুন) সংস্থাটির পরিচালক কার্লো বুয়োনটেম্পো এএফপিকে সর্বশেষ মাসিক এল নিনো পূর্বাভাস সম্পর্কে বলেন, ‘১ মে থেকে ১ জুন পর্যন্ত সব মডেল কার্যত তাদের পূর্বাভাস ঊর্ধ্বমুখী করেছে।’

তিনি বলেন, ‘এই পর্যায়ে শক্তিশালী বা সম্ভাব্যভাবে রেকর্ড ভাঙা মাত্রার এল নিনো হওয়ার সম্ভাবনাই বেশি।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় এবং বিশ্বব্যাপী বাতাস, চাপ ও বৃষ্টিপাতের ধরণে পরিবর্তন আসে।

সর্বশেষ হালনাগাদে কোপার্নিকাস জানিয়েছে, পূর্বাভাসে অংশগ্রহণকারী বৈশ্বিক আবহাওয়াবিদদের ৭৫ শতাংশ মনে করছেন নভেম্বরের মধ্যে প্রশান্ত মহাসাগরের কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে।

আধুনিক যুগে ১৮৭৭-৭৮ সালে প্রথম বড় এল নিনো রেকর্ড করার পর থেকে ১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৫-১৬ সালে মাত্র তিনবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করে।

সর্বশেষ পাওয়া সংবাদ