রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা:

মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না

মার্কিন প্রেসিডেন্টদের ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়ায় রীতিনীতি বা রেওয়াজ থাকলেও বাংলাদেশের মহিষকান্ডের ফলে এবার ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের জন্য কোন ঈদ শুভেচ্ছা বার্তা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ মে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। কিন্তু  এবারের ঈদ উপলক্ষে তিনি কোন শুভেচ্ছা বার্তা জানাননি। গত রমজানের (রোজা) শুরুতেই ১৭ ফেব্রুয়ারি রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে এক শুচেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, যারা রমজান উদযাপন করছেন, তাঁদের সবাইকে আমি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

এছাড়াও গত ১৮ মার্চ তিনি ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ঈদ শুভেচ্ছা জানান। গত বছর হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করলেও গত ঈদুল ফিতরেও তিনি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের মুসলমানদের জন্য কোন বার্তা দেননি। কিন্তু চলতি বছরে বাংলাদেশের মহিষকান্ডে ট্রাম্পের গোস্বার ফলে মুসলমানদের জন্য দেননি ঈদের শুভেচ্ছা বার্তা দেননি বলে অনেকেই ধারণা করছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত দেননি কোন বিবৃতি।

উল্লেখ্য, বাংলাদেশে ঈদুল আজহার আগে আলোচনায় আসে একটি মহিষ, যেটি ভাইরাল হয়েছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামে, সেটি এখন সরকারি হেফাজতে। মহিষটিকে ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর বাজারে ব্যাপকভাবে আলোচিত হয় এই অ্যালবিনো মহিষটি। সামাজিক মাধ্যমসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও মহিষটিকে নিয়ে মানুষের আগ্রহ দেখা গেছে।

সম্প্রতি নানা আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে খামার থেকে নিজের বাড়িতেও নিয়ে যান প্রাণীটির মালিক। কিন্তু ঈদের একদিন আগেই জানা গেল যে, মহিষটিকে কোরবানি না করে বরং সংরক্ষণের পরিকল্পনা নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বুধবার মহিষটিকে তার মালিকের বাসা থেকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানায় পুলিশ।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প নামের এই মহিষটিকে নিজেই কিনে নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলছেন, বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, 'ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল হওয়া মহিষটি বিরল প্রজাতির। কোরবানির ঈদে আগে এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কোরবানির সময় বিশৃঙ্খলা হতে পারে- এই চিন্তা থেকে মহিষটি আমি কিনে নিয়েছি। এটি এখন খামারে আছে, পরবর্তীতে চিড়িয়াখানায় রাখা হতে পারে।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময় ২০২০ সালের ২৩ মে প্রথমবার  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছিলেন। ওই বছর ২৪ মে যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন করা হয়। এর একদিন আগে তিনি মুসলিম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ