মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরাইল

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগে এই নতুন অগ্রগতি এসেছে।

শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ওয়াশিংটনে দুই দিনের সংলাপ সফলভাবে শেষ হয়েছে এবং আলোচনাকে ফলপ্রসূ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।  গত ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বৃদ্ধি করা হয়েছে।

ওয়াশিংটনের এই সংলাপ শুধু যুদ্ধবিরতি বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি দুই দেশের মধ্যে দীর্ঘদিন পর উচ্চপর্যায়ের সরাসরি আলোচনার সুযোগ তৈরি করে দেয়। আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন। এর আগে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী রোববার। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও বাড়ানো হলো।

উল্লেখ্য, ২ মার্চ থেকে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। লক্ষ্য ছিল লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমন করা। পরে টানা প্রায় দেড় মাসের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই পক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ