শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
তথ্য-প্রযুক্তি

সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’, দেশে ইন্টারনেটে ধীরগতি

কর্পোরেট সংবাদ ডেস্ক : সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ করায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকেরা ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি-এর আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটির (এসএমডব্লিউ-৫) সিঙ্গাপুর হতে ৪৪০ কিলোমিটার পশ্চিম প্রান্তে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এইত ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা-সিঙ্গাপুর অভিমুখী সকল ট্রাফিক বর্তমানে বন্ধ আছে।

এসএমডব্লিউ-৫কনসোর্টিয়ামের মাধ্যমে ক্যাবলটি মেরামত করে দ্রুত পুন:সংযোগের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আশ্বস্ত করে সরকারি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কক্সবাজারে অবস্থিত এসএমডব্লিউ-৪ সাবমেরিন এবং আইটিসি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বর্তমানে দেশে ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত আছে এবং এসএমডব্লিউ-৫ এর বিচ্ছিন্নকৃত উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ এসএমডব্লিউ-৪ ক্যাবলে শিফটিং করা হচ্ছে। তবে এসএমডব্লিউ-৫ সাবমেরিন ক্যাবল পুনরায় মেরামত করে চালু না হওয়া পর্যন্ত ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে।

দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এই সম্পর্কিত আরো