সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
তথ্য-প্রযুক্তি

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

কর্পোরেট সংবাদ ডেস্ক: শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এ ভূষিত হলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশব্যাপী কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে ই- বর্জ্যকে টেকসই সুযোগে পরিবর্তন করায় ‘অনারেবল মেনশন’ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই পুরস্কার দেয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানে ওয়ালটন ডিজি-টেক অনন্য নজির স্থাপন করে চলেছে। ক্রেতাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অনুয়ায়ী একের পর এক প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীসহ সকল শ্রেণীর ক্রেতাদের জন্য বছরব্যাপী নানান সুবিধা দেয়া হচ্ছে।

গত ৩ বছর ধরে কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন ডিজি টেক যা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ই- বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এছাড়া গ্রাহকদের টেকসই গ্রিন এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধকরণে ইলেকট্রিক বাইক এবং সোলার সিস্টেম নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক। এরই প্রেক্ষ তে টেকসই উদ্যোগের মাধ্যমে শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ভূষিত করা হয়েছে। পাশাপাশি ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’সহ ৬০টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

এর আগে চলতি বছর যুক্তরাজ্যের ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট। ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ওয়ালটন ডিজি-টেককে আন্তর্জাতিক এই সম্মাননা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার