বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
তথ্য-প্রযুক্তি

স্যামসাং ওয়াশিং মেশিনে ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক!

কর্পোরেট ডেস্ক : বর্ষাকাল মানেই যেন ভেজা, স্যাঁতস্যাঁতে, কাদা-পানিতে নোংরা হয়ে যাওয়া কাপড়চোপড়। আর এই বর্ষা ঋতুতে কাপড় ধোয়া নিয়ে সকল সমস্যার সমাধান করতে ‘বিগ মনসুন ফেস্ট’ ক্যাম্পেইন নিয়ে এলো স্যামসাং। ক্রেতাদের জন্য থাকছে স্পেশাল লন্ড্রী গিফট বক্স, ১৫,০০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের অফার সহ নানান আকর্ষণীয় ডিল রয়েছে।

‘বিগ মনসুন ফেস্ট’ অফারে স্যামসাংয়ের সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিনগুলোতে ক্যাশব্যাক অফার হিসেবে ক্রেতারা ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করার সুবর্ণ সুযোগ পাবেন। ক্রেতারা বিশেষ বান্ডল অফারের মাধ্যমে ওয়াশার ও ড্রায়ার একসাথে কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ডিলে ৪৫,৯০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ফ্রি লিকুইড ডিটারজেন্টের স্পেশাল গিফট বক্স, যা শুধুমাত্র ক্যাম্পেইন চলাকালে পাওয়া যাবে।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “দ্রুত, কার্যকরভাবে ও সবচেয়ে বেশি যতœ সহকারে কাপড় ধোয়া ও শুকানো নিশ্চিত করতে স্যামসাংয়ের ওয়াশিং মেশিন সর্বাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনী ফিচারের সমন্বয় ঘটিয়েছে। ছাড়ের মাধ্যমে ক্রেতারা যেন আরও বেশি স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন সেজন্য এই অফার নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত।”

উল্লেখ্য, ডিজিটাল ইনভার্টার মোটরের ক্ষেত্রে স্যামসাং ওয়াশিং মেশিনে ২০ বছরের ওয়্যারেন্টি রয়েছে, তাছাড়া স্যামসাং এর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনগুলোতে থাকছে স্যামসাং এর নিজস্ব প্রযুক্তি, এআই ইকোবাবল। এই টেকনোলজির কারণে ডিটারজেন্ট থেকে কার্যকর বাবল তৈরি হয় , যা দ্রুত কাপড়ের গভীরে পৌঁছে সহজে ময়লা দূর করে-এমনকি ঠান্ডা পানিতে ধোয়া হলেও। ক্রেতারা এখন স্টোর ভিজিট করে অথবা অনলাইন থেকে খুব সহজেই ওয়াশিং মেশিন কিনতে পারেন এবং ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন ও ইন-হোম সার্ভিসের সুবিধাগুলো নিতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ