বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
advertisement
তথ্য-প্রযুক্তি

হারিয়ে যাওয়া মহাকাশযানের ‘হার্টবিট’ শুনতে পেল নাসা

অনলাইন ডেস্ক : মহাকাশে হঠাৎই পথ হারিয়ে নাসার সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছিল মহাকাশযান ভয়েজার ২-এর। কোনও শব্দ তো দূরস্ত, সিগন্যালও পাওয়া যাচ্ছিল না। ফলে প্রমাদ গুনছিলেন মহাকাশবিজ্ঞানীরা। কিন্তু স্বস্তি দিয়ে নিজের ‘হার্টবিট’ শুনিয়ে দিল ভয়েজার-২।

নাসার জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, অ্যান্টেনার ভুল সংযোগেই আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

নভোযানটিকে ‘অসাবধানতাবশত’ একটি বার্তা পাঠায় মহাকাশ সংস্থা। যেখানে এর অ্যান্টেনাকে পৃথিবী থেকে দুই ডিগ্রি ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশে এই কাজ করা হয়েছিল। ডিপ স্পেস নেটওয়ার্ক’ বা ‘ডিএসএন’ নামের স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে সে।

গত ২১ জুলাই মহাকাশযান ভয়েজার ২-এর অ্যান্টেনাকে ২ ডিগ্রি দূরের বিন্দুতে প্রতিস্থাপন করা হয়েছিল। পৃথিবী থেকে জেট প্রপালশন ল্যাবরেটরি এই কাজটি করছিল।

উল্লেখ্য, ভয়েজার ২ একমাত্র মহাকাশযান যা ইউরেনাস ও নেপচুন পরিদর্শন করেছে। ১৯৭৭-এর ২০ অগাস্ট ভয়েজার ২ লঞ্চ করেছিল। বর্তমানে তা পৃথিবী থেকে ১৯৯০ কোটি বিলিয়ন দূরে অবস্থান করছে।

সূর্যের হেলিওস্ফিয়ার ও অন্যান্য নক্ষত্রের অ্যাস্ট্রেস্ফিয়ারের মধ্যে এর অবস্থান রয়েছে। তবে সিগনাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা পড়েছিল নাসা। মনে করা হয়েছিল হয়তো সৌরজগতেই হারিয়ে যাবে এই মহাকাশযানটি। তবে ফের হৃদস্পন্দন ফিরে আসায় আশার আলো দেখছে বিজ্ঞানী মহল। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ