সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরলেন সৌম্য-জাকের দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, পুনরায় চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু: স্বস্তিতে প্রায় লাখো পরীক্ষার্থী Un-Audited Consolidated Financial Statements of RAK Ceramics (Bangladesh) Ltd. ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
advertisement
তথ্য-প্রযুক্তি

‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল শপআপ

কর্পোরেট ডেস্ক : বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩-এ ‘ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত হয়েছে শপআপ।

সম্প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৌরবময় পুরস্কারটি শপআপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান-এর হাতে তুলে দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এচব মিলের সাথে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সংযোগ করে একটি নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক তৈরি করছে শপআপ। সোর্সিং, লজিস্টিকস ও আর্থিক সহায়তার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বড় হতে শপআপ সহায়তা করে থাকে।

‘ভালার ভেঞ্চারস’, ‘প্রসুস’, ‘সেকুইয়া ক্যাপিটাল’, ‘ফ্লোরিশ ভেঞ্চারস’, ‘টাইগার গ্লোবাল’-এর মতো বিভিন্ন স্বনামধন্য ইনভেস্টরদের কাছ থেকে ২০১ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ সংগ্রহ করেছে শপআপ। এর মাধ্যমে দেশের ২ কোটি মানুষের জন্য খাদ্য ও গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে খুচরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছে শপআপ। উন্নত মানের সকল দ্রব্যাদি সাশ্রয়ী মূল্যে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শপআপ-এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর মোঃ রাকিবউদ্দৌলা চৌধুরী বলেন, “এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে দেশের মানুষের নিকট সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে এবং এই লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যেতে।“

সর্বশেষ পাওয়া সংবাদ