শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

সুপারমুন চলতি সপ্তাহে স্বাভাবিকের তুলনায় উজ্জ্বল থাকবে যে কারণে

অনলাইন ডেস্ক : গত সোমবার সন্ধ্যায় যদি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি তাহলে চাঁদ আমাদের কাছে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় আর উজ্জ্বল বলে মনে হয়েছে।

জুলাই মাসের এই সুপারমুন বা পূর্ণ চাঁদ তিন দিন পর্যন্ত দেখা যাবে বলে জানিয়েছে নাসা।

বাক মুন বা হরিণ চাঁদ নামে পরিচিত এই চাঁদ পৃথিবীর চারপাশে নিজের কক্ষপথে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকবে। এর কারণ হচ্ছে পৃথিবীর মহাকর্ষ শক্তির টানের কারণে চাঁদের কক্ষপথ একটি নিখুঁত বৃত্ত নয়। বরং এটি একটি দীর্ঘায়িত বৃত্ত বা ডিম্বাকৃতির মতো বা উপবৃত্তাকার।

এই কারণে, চাঁদ তার ২৭.৩২ দিনের কক্ষপথে এমন একটি সময়ে পৌঁছায় যখন এটি পৃথিবীর কাছাকাছি থাকে এবং অন্য সময়ে এটি পৃথিবী থেকে আরো দূরে সরে যায়।

সুপারমুন তখনই ঘটে যখন চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে নিকটতম বিন্দুতে থাকে এবং তার ভরা পূর্ণিমা পর্ব চলে।

রয়্যাল অবজারভেটরি এর তথ্য অনুসারে, স্থানীয় আমেরিকান সংস্কৃতি অনুযায়ী জুলাই মাসের এই চাঁদটিকে বাক মুন বা হরিণ চাঁদ নামকরণ করা হয়েছে কারণ এ মাসে পুরুষ হরিণের শিংগুলি পরিপূর্ণভাব বৃদ্ধি পায়। এসময়ে পুরুষ হরিণগুলোর শিং ঝরে পড়ে আবার নতুন করে গজায়।

ওল্ড ফার্মার্স অ্যালমান্যাক নামে আমেরিকার কৃষি ও জ্যোতির্বিদ্যা বিষয়ক জার্নালের তথ্য অনুসারে সোমবার, বৃটিশ মান সময় দুপুর ১২:৩৯ মিনিট বা বাংলাদেশ সময় বিকেল ৫:৩৯ এর সময় চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল ছিল।

বহু শতাব্দী ধরে জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য প্রকাশ করা জার্নাল দ্য অ্যালম্যানাক বলেছে যে, এই বছর আমরা এরইমধ্যে যে পূর্ণ চাঁদ বা পূর্ণিমা দেখেছি তার চেয়ে বাক মুনের সময় এটি পৃথিবীর আরো বেশি কাছে থেকে একে প্রদক্ষিণ করবে।

এই বছরের অগাস্টের পূর্ণিমা পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা একমাত্র সুপারমুন হবে বলেও এই জার্নালের প্রকাশনায় বলা হয়।

বিবিসি আবহাওয়া বিষয়ক উপস্থাপক স্টাভ ডানাওস এর তথ্য অনুসারে, যুক্তরাজ্যে রাতের প্রথম ভাগেই ইংল্যান্ড, ওয়েলস, দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে সুপারমুন দেখার সেরা সময় হবে।

তিনি আরো বলেন, রাত বাড়ার সাথে সাথে চাঁদের দৃশ্যমানতা কমে আসবে কারণ এর পরে মধ্য স্কটল্যান্ডের বেশিরভাগ আকাশ জুড়ে মেঘ ও বৃষ্টি ছেয়ে থাকবে। মধ্যরাতের পর, যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের আকাশেও মেঘ এবং বৃষ্টি ছড়িয়ে পড়েবে।

সূত্র-বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ