শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
তথ্য-প্রযুক্তি

দেশে শাওমির নতুন স্মার্টফোন ‘রেডমি ১২সি’

কর্পোরেট ডেস্ক : শীর্ষ গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১২সি উন্মোচন করেছে।স্মার্টফোনেটিতে আছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী মিডিয়া টেক চিপ এবং স্টানিং ডুয়েল ক্যামেরা সেট আপ- যা এন্ট্রি লেভেলের স্মার্টফোনের কর্মক্ষমতাকে পরবর্তী স্তরে নিয়ে গেছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশ গ্রাহকদের স্মার্টফোন ব্যবহারের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। আর সেটি নিশ্চিত করতে আমরা মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসরের রেডমি ১২সি নিয়ে এসেছি। আমাদের বিশ্বাস, এই দামে ফোনটি ব্যবহারকারীদের সর্বোচ্চ পারফরম্যান্স দেবে।’

Imported from WordPress: image-58.png

রেডমি ১২সি স্মার্টফোনটিতে আছে ২.০গিগাহার্জের মিডিয়া টেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ। এর পাশাপাশি ৬জিবি এলপিডিডি আর ৪ এক্স র‍্যাম ডিভাইসটিতে অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেবে। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে সারাদিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা। রেডমি ১২সি রিজের সর্বশেষ ফোনগুলোতে রয়েছে ১০ ওয়াট ফাস্ট চার্জিং; আরএর বক্সে থাকা ১০ ওয়াটের চার্জার ব্যবহারকারীদের খুব অল্প সময়েই ফোনটি চার্জ করতে সাহায্য করবে।

রেডমি ১২সি স্মার্টফোনটি আসছে অসাধারণ ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে, যার রেজ্যুলেশন ১৬৫০*৭২০ পিক্সেল। কোনো কিছু পড়ার ক্ষেত্রে স্ক্রিনের লাইট চোখকে আরামদায়ক অভিজ্ঞতা দেয়।
সহজেই দুর্দান্ত ছবি তোলার অভিজ্ঞতা দিতে রেডমি ১২সি স্মার্টফোনে দেয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মান সম্পন্ন ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীদের দৈনন্দিন কর্মকাণ্ডের সেরা সব সেলফি নিতে ফোনটির সামনে রয়েছে ৫মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।

গ্রাফাইটগ্রে, ওশানব্লু এবং মিন্টগ্রিন – এই তিনটি স্টাইলিশ কালারে রেডমি ১২সি সারাদেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৫ হাজার ৯৯৯টাকা।

এই সম্পর্কিত আরো