শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
তথ্য-প্রযুক্তি

সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির অনুমতি দিয়েছে।

সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি চিঠি দেয় গ্রামীণফোনকে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমাদের হাতে এসেছে।

গ্রামীণফোনের দাবি, তারা সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) বাড়াতে করণীয় সব করেছে। সবশেষ নিলামে তরঙ্গ (স্পেক্ট্রাম) কিনে তা নেটওয়ার্কে সংযোজন, নতুন নতুন টাওয়ার নির্মাণ, টাওয়ারগুলো অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়ে সংযুক্ত করা হচ্ছে। এর ফলে গ্রামীণফোনের সেবার মান বেড়েছে। সেবার মান বেড়েছে কি না, তা পরীক্ষা করার জন্য গ্রামীণফোন চিঠি দিয়েছিল বিটিআরসিকে। পরীক্ষা-নিরীক্ষার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।

এদিকে রোববার (১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গ্রামীণফোনের সিম বিক্রি নিষেধাজ্ঞার সময় যেসব শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো তারা পূরণ করেছে।এখন সিম বিক্রি করতে পারবে।

উল্লেখ্য, গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সেবার মান খারাপের অভিযোগ তুলে বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।

ওই সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র সাংবাদিকদের জানিয়েছিলেন, কোয়ালিটি অব সার্ভিস উন্নত না করা পর্যন্ত গ্রামীণফোনকে সিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ