শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে সীমিত হচ্ছে ফেসবুকের বিজ্ঞাপনী কার্যক্রম

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতার কারণে বাংলাদেশে সীমিত করা হয়েছে ফেসবুকসহ মেটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী কার্যক্রম। এমনটায় ঘোষণা দিয়েছে ফেসবুকের বাংলাদেশি সেলস রিপ্রেজেন্টেটিভ এইচটিটিপুল।

সম্প্রতি একটি চিঠির মাধ্যমে ডলার সংকট ও রেমিট্যান্স জটিলতার কারণে এমন সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।

দেশীয় প্রতিষ্ঠান এবং বিশেষ করে যারা কমপ্লায়েন্স থাকতে চায় তারা সমস্যায় পড়বে এইচটিটিপুলের এই ঘোষণায়। সাময়িক সমস্যায় পড়বে এফ-কমার্স (ফেসবুক নির্ভর প্রতিষ্ঠান) হিসেবে পরিচিত ব্যবসাগুলো।

গ্রাহকদের পাঠানো এক চিঠিতে ফেসবুকসহ মেটা প্ল্যাটফর্মের বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করার পেছনে ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

এইচটিটিপুল জানিয়েছে, সমস্যা সমাধানে তারা কাজ করছে। তবে বর্তমানে সৃষ্ট পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

সর্বশেষ পাওয়া সংবাদ