সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
তথ্য-প্রযুক্তি

বাংলাদেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিটিআরসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এ সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল, নৌ ও বিমানবন্দর থেকে এ সিম সংগ্রহ করা যাবে।

ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রূপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে।

বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফারও প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে ও বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও।

সর্বশেষ পাওয়া সংবাদ